৯ এপ্রিল ২০১১ - ১৯:৩০

বাহরাইনের বাদশাহ’র সাথে ইসরাইলের সুসম্পর্কের বিষয়টি ইতিপূর্বেও প্রকাশিত হয়েছে। এবার তার পক্ষ হতে যে ইশতিহার জারী করা হয়েছে তার ভিত্তিতে বাহরাইনের সকল কর্মকর্তাদেরকে নির্দেশ দেয়া হয়েছে যাতে তারা ফিলিস্তিন ও কুদসের দখলদারদেরকে শুধুমাত্র ‘ইসরাইল’ নামে আখ্যায়িত করে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট: জায়নবাদী দৈনিক হাআর্টস লিখেছে: বাহরাইনের বাদশাহ ‘শেইখ হামদ বিন ঈসা আলে খালিফাহ’ এদেশের মন্ত্রণালয়সমূহ ও বিভিন্ন সরকারী প্রতিষ্ঠান ও সংস্থার উদ্দেশ্যে একটি ইশতিহার প্রেরণ করেছে। এতে বলা হয়েছে যে, জায়নবাদী ইসরাইলের ক্ষেত্রে যেন ‘জায়নবাদী’, ‘কুদসের দখলদার’ ইত্যাদি বিশেষণ ব্যবহার না করা হয়।

বাহরাইনের বাদশাহ’র সাথে ইসরাইলের সুসম্পর্কের কথা ইতিপূর্বেও প্রকাশিত হয়েছিল। উক্ত ইশতিহারে পবিত্র কুদস ও ফিলিস্তিনের ভূখণ্ড দখলদারকে শুধুমাত্র ‘ইসরাইল’ নামে আখ্যায়িত করার নির্দেশ দেয়া হয়েছে।

ধারণা করা হচ্ছে যে, বাহরাইনের শাসক গোষ্ঠী বাহরাইনী জাতি হতে নিজেদের ব্যবধান বৃদ্ধি ও জায়নবাদী ইসরাইলের সাথে সম্পর্ক জোরদার করার নিমিত্তে এহেন ইশতিহার জারী করেছে।

দৈনিক হাআর্টস এ প্রতিশ্রুতি দিয়েছে যে, আগামীতে তারা জায়নবাদী ইসরাইল ও আলে খালিফাহ সরকারের মধ্যকার সম্পর্কের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য-প্রমাণ প্রকাশ করবে।

উল্লেখ্য, জায়নবাদী এ দৈনিক এ খবরটি ‘উইকি লিকস’ ওয়েব সাইটের বরাত দিয়ে বর্ণনা করেছে।#